| Chef's Thesis | Blog | Herbs | Parsley |
এটি একটি গ্রিক ক্লাসিক খাবার| শুধু বিয়ে বাড়ি নয়, যেকোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গ্রিক লেমন চিকেন এর তুলনা হয়না | আপনিও আপনার বাসায় যেকোনো বিশেষ অনুষ্ঠানে অতিথিয়তায় এটা তৈরী করতে পারেন | জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করুন নিচে দেয়া রেসিপিটা যেভাবে ঘরে তৈরী করবেন:
![]() |
| গ্রিক লেমন চিকেন |
- প্রস্ততি সময়: ১০ মিনিট
- রান্নার সময়: ৫০ মিনিট
- মোট সময়: ১ ঘন্টা
- পরিবেশন: ৪ জনের জন্যে
উপাদান:
- ৪ পাউনড চিকেন লেগ - স্কিন এবং বনসহ
- ৩টা লাল আলু, খুসা জড়ানো এবং চারভাগে ভাগ করা
- ১১৮ এমএল ফ্রেস লেমন জুস
- ১১৮ অলিভ অয়েল
- ৬ খোয়া রসুন, কিমা
- ১ টেবিল চামচ শুকনো ওরেগানো
- ১ চা চামচ শুকনো রোজমেরি
- ১ চা চামচ তাজা কালো গোল মরিচ
- ১ টেবিল চামচ কোশের লবণ
- ১ চিমটি লালমরিচ
- ১ কাপ চিকেন ব্রোত
- ১ চা চামচ তাজা ওরেগানো
প্রস্তুত প্রণালী:
- ওভেনটি ৪২৫ ডিগ্রি ফারেনহাইট (২২o ডিগ্রি সেলসিয়াস) এ প্রিহিট করুন। একটি বড় রোস্টিং প্যানে হালকাভাবে তেল দিন।
- একটি বড় পাত্রে চিকেন এবং আলু রাখুন। লেবুর রস, অলিভ অয়েল, রসুন, শুকনো ওরেগানো, লবণ, রোজমেরি, কালো মরিচ এবং লাল মরিচ যোগ করুন। চিকেন এবং আলু ভালোভাবে টস করুন।
- তেল মাখানো রোস্টিং পিনে চিকেন, আলু ঢেলে দিন, চিকেন ব্রোত ছিটিয়ে দিন |
- প্রিহিটেড ওভেনে 20 মিনিট বেক করুন। চিকেন এবং আলু টস করুন |
- চিকেনটা যতক্ষন পর্যন্ত বাদামি রং না হচ্ছে ততক্ষণ বেক করুন, ২৫ মিনিটে হয়ে যাওয়া উচিত |
- একটি সার্ভিং প্লেটারে চিকেন ঢেলে রাখুন এবং গরম থাকে এমন স্থানে রাখুন, প্যানে আলু ছেড়ে দিন।
- এবার প্যানে রাখা আলুগুলি আবার হিট দিন্ এবং প্যানে জমে থাকা রসের সাথে ভালো করে মিশিয়ে নিন |
- আলুগুলি চিকেনের উপর সাজিয়ে দিন |
- প্যানে লেগে থাকা রস ও অবশিষ্টতে চিকেন ব্রোত ঢেলে সস তৈরি করে, চিকেন এবং আলুর উপর ছিটিয়ে দিন |
- ফ্রেশ ওরেগানো কিমা করে প্লেটে সাজানো চিকেন, আলুর উপর ছিটিয়ে দিন, লেমন ওয়েজেস দিয়ে গার্নিশ করুন এবং গরম গরম পরিবেশন করুন |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন