নতুনদের জন্য সুশি গ্লোসারি - Sushi Glossary for Beginners
![]() |
| Topmost Sushi Terms | Photo Credit - Chef's Thesis |
সুশি পরিভাষা - সুশি টার্মিনোলজি(Sushi Terminology)
সুশি (Sushi) - সুশি হচ্ছে এক প্রকার খাবার, যার মধ্যে ভিনেগার এবং চিনি দিয়ে প্রক্রিয়াজাত রাইস থাকে এবং বিভিন্ন সামদ্রিক উপাদান এর সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে |
নিগিরি সুশি (Nigiri Sushi) - এটি এক প্রকার সুশি | এটা যেভাবে করা হয়, ভিনেগার মেশানো সুশি রাইস উপরে তাজা মাছ দেয়া হয়, মাছ এবং রাইস এর মাঝখানে ওয়াসাবি যুক্ত করে নরি (এক প্রকার সামুদ্রিক শৈবাল ) দিয়ে মাঝখানটাতে পেঁচিয়ে বা বেঁধে দেয়া হয় |
সাশিমি (Sashimi) - সাশিমি হচ্ছে স্লাইস করা কাটা তাজা মাছ, যা পরিবেশন করা হয় এক বাটি রাইস দিয়ে | সাথে জিঞ্জার পিকেল এবং ওয়াসাবি সস ও দেয়া যেতে পারে |
নরি (Nori) - সামুদ্রিক শৈবালের পাতলা শীট যা স্শুকিয়ে টোস্ট করা হয়। নরি হল গাঢ় সবুজ সামুদ্রিক শৈবাল যা প্রায় সুশি রোলে মোড়ানো হয় |
বড়া (Bara) - সুশির উপাদানগুলো একটি পাত্রে রাইস সালাদ হিসেবে মেশানোকে বুঝায় |
ডাইকন (Daikon) - এক প্রকার সাদা মুলার আচার কে বলা হয়, যা পাতলা স্ট্রিপে কাটা | এটি মাইল্ড ফ্লেভারের এবং এটি সালাদ এবং গার্নিশ এর জন্যে ব্যবহৃত হয় |
ডাশি (Dashi) - সামুদ্রিক শৈবাল বা অন্যান্য উপাদান দিয়ে তৈরি একটি জাপানি স্যুপ স্টককে বলা হয় | ই বিশেষ ব্রথ বা ঝোল ই অনেক সুপার প্রধান উপাদান/ভিত্তি, এবং এটার স্বাদ উমামি |
ফুটো মাখি (Futo Maki) - এটা বড় ধরণের সুশি রোল, যার ভেতরটায় অনেক উপাদান রয়েছে, এবং এটা মেইন কোর্স হিসেবে পরিবেশন করা হয় | এই ধরনের রোল মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।
মাখি সুশি (Maki Sushi) - এটি হলো রোল আকারে এক প্রকার সুশি, যার ভেতরটায় সুশি রাইস পরতে নরি (এক প্রকার সামুদ্রিক শৈবাল ) পেঁচানো থাকে, আবার অনেকসময় রাইস পেপার দিয়ে এমনকি কচি শশার পাতলা রেলিশ দিয়ে মোড়ানো থাকে |
মিরিন (Mirin) - একটি জাপানি ওয়াইন যা সামান্য মিষ্টি। এই ওয়াইন বেশিরভাগ রান্নায় ব্যবহৃত হয় এবং এটা বিভিন্ন সস এবং খাবারে গাঢ় ফ্লেভার যোগ করে |
মিসো (Miso) - এক প্রকার ফার্মেন্টেড সয়াবিন পেস্ট যা অনেক স্যুপ, সস এবং খাবারের মারিনেশনে ব্যবহৃত হয়। মিসো শুধুমাত্র পুষ্টির সুবিধাই দেয় না, এটি খাবারের ভারসাম্য বজায় রাখতে একটি শক্তিশালী উমামি স্বাদও প্রদান করে।
ফাংকো (Panko) - এটা একটা জাপানীজ ব্রেড ক্রাম্ব যা দেখতে প্রায় পাতলা ফ্লেক্সের মতো, যা সুশির মদ্ধে এক প্রকার বিশেষ টেক্চার দেয় | এটি সুশির টপিং এবং অনেক প্রকার কোটিং এ ব্যবহৃত হয় |
ফনজিউ (Ponzu) - একটি পাতলা মিষ্টি স্বাদের সস যা ডিপিং হিসেবে ব্যবহৃত হয় |
রু/রুউ/রো (Roe) - ক্যাভিয়ার বা মাছের ডিম | এটা সুশির টপিংয়ে ব্যবহৃত হয় এবং এটার স্বাদ নুনতা হয় |
সকে (Sake) - চালের ওয়াইন যা গরম বা ঠান্ডা দুই ভাবেই পরিবেশন করা যেতে পারে।
সইউ (Shoyu) - সয় সস | যা ফার্মেন্টেড সয়াবিন থেকে তৈরী হয়, যার সাধ ঝাঝালো এবং নুনতা |
সোউবা (Soba) - বাকউইট (Buckwheat) নুডলস। এটা ঠান্ডা এবং গরম দুইভাবেই পরিবেশন করা হয় |
তামাগো/ঠামাগো (Tamago) - ডিম্ কে জামাপনিজ ভাষায় ঠামাগো বলে | এটা দিয়ে মিষ্টি স্বাদের অমলেট তৈরী করে, কেটে টুকরো করে সুশির উপরে টপিং হিসেবে ব্যবহৃত হয় |
থাটাকি/তাতাকি (Tataki) - সূক্ষ্মভাবে কিমা করা |
ঠেমপুরা/টেমপুরা (Tempura) - চিংড়ি মাছ অথবা ভেজিটেবল টেম্পুরা পাউডারের ব্যাটারে চুবিয়ে ডিপ ফ্রাই করা হয় | যা ইদানিং কালে অনেক আমেরিকান সুশি রেস্তোরাঁ সুশি রাইসের ভেতরে স্টাফিং হিসেবে ব্যবহার করে |
ঠউফু/তোফু (Tofu) - এক প্রকার দই যা সয়াবিন থেকে তৈরী হয় | এটা সরাসরি, তেলে ভেজে অথবা তাওয়াতে সতে (sautéed) করে খাওয়া যায় |
উইখামে/ওয়াকামে (Wakame) - এটি একটি চওড়া পাতাযুক্ত সামুদ্রিক শৈবাল | এই সামুদ্রিক শৈবাল তিলের বীজ, তিলের তেল এবং মরিচের ফ্লেক্স দিয়ে মিশিয়ে সালাদ তৈরি করা হয়।
ওয়াসাবি/ওসাবি (Wasabi) - এক প্রকার সবুজ পেস্ট, যা জাপানি হর্সরাডিশ বা ঝাল স্বাদ যুক্ত কন্দবিশেষ থেকে তৈরী করা হয় | এটার স্বাদ এমন, জিব্বাতে যেনো ঝাল-উত্তাপের বিস্ফোরণ ঘটায় |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন